আন্তর্জাতিক শিক্ষা দিবস ২০২৬ উদযাপন

মানব উন্নয়ন কেন্দ্র (মউক)-এর আয়োজনে আন্তর্জাতিক শিক্ষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয় “যুব শক্তির অংশগ্রহণ: শিক্ষার উন্নয়ন” শীর্ষক বই পড়া ও আলোচনা সভা।
সভায় শিক্ষার গুরুত্ব, সমসাময়িক শিক্ষা চ্যালেঞ্জ এবং যুব সমাজের অংশগ্রহণকে আরও কার্যকর করার উপায় নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়।
প্রধান আলোচকরা শিক্ষার মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে যুব শক্তির অবদান তুলে ধরেন।
শিশু ও তরুণদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো, পড়াশোনা ও সচেতনতা তৈরিতে এই উদ্যোগের বিশেষ ভূমিকা রয়েছে।
আমরা বিশ্বাস করি—শিক্ষা একমাত্র শক্তি যা যুব সমাজকে সচেতন, সক্ষম ও আত্মনির্ভর করে তুলতে পারে। 🌱📖

Scroll to Top